শুক্রবার , ১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান

ঢাকা ইনফো২৪
মে ১, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

কারাগার থেকে মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সিদ্দিক জানান, গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন।

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তবে কারাগার থেকে বের হওয়ার পর এক ভিন্ন অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রায় ১০ মাস আমি কারাগারে ছিলাম। জীবনের এক নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছি।’

সিদ্দিক আরও বলেন, ‘মুক্তির পর কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি এবং নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এতদিন এক ধরনের পরিবেশে ছিলাম, এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এসেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি প্রকাশ করিনি।’

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানার এলাকায় একটি হত্যা মামলায় সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম গত বছরের ১২ আগস্ট তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচারকর্মী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ গত বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});