বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করল বিজিবি

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৯, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস এবং একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (২৯ এপ্রিল) বিকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্তের ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হিম্মতপুর নামক এলাকায় সন্দেহভাজন একটি যানবাহনের গতিরোধ করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে টহল দল ওই যানবাহনটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করে।

বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামাল এবং যানবাহন বিধি মোতাবেক স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, সীমান্তে চোরাচালান রোধে ১০ বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});