শুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ১৯, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা: কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের সৈয়দপুর (আজিমপুর) গ্রামে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সচেতন নাগরিকেরা এবং ‘এসো সমাজ গড়ি ফাউন্ডেশন‘-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। র‍্যালিটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তারা বলেন, ‘মাদক সমাজের প্রতিটি স্তরে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং এর কারণে যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘আজ থেকে আমরা আমাদের এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছি। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের এ এলাকায় কোনো স্থান হবে না। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের হয় মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, নয়তো এলাকা ছেড়ে চলে যেতে হবে।’

এ সময় স্থানীয় বাসিন্দারা মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মাদকবিরোধী র‍্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, ব্যাংক কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, বিএনপি নেতা মো. আব্দুল করিম, সমাজসেবক মো. লিটন, এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন