বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কুমিল্লায় শশুর বাড়িতে সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর লাশ উদ্ধার

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মেয়ের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে কুমিল্লা নগরীর দেশ ওয়ালি পট্টি এলাকার কাসেম গার্ডেন বিল্ডিং এর দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহত জান্নাতুল নাঈম ফারিয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কানগাঁও এলাকার মোঃ হানিফ মিয়ার মেয়ে। বিগত ৮ মাস আগে কুমিল্লা নগরীর দেশওয়ালিপট্টির মেহেদী হাসানের সাথে ফারিয়ার বিয়ে হয়।

শ্বশুর বাড়ির লোকজন জানান, গতকাল বিকেলে ফারিয়া তাদেরকে ঘুমানোর কথা বলে দরজা বন্ধ করে। রাত আটটায় দরজা নক করলে ফারিয়া দরজা খোলেনি। আরো কিছুক্ষণ পরে থানা পুলিশকে অবহিত করা হয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ফারিয়ার মরদেহ উদ্ধার করে।

ফারিয়ার পিতা মোঃ হানিফ জানান, মেহেদীর সাথে বিয়ের পর টাকার জন্য ফারিয়াকে নানা সময় নির্যাতন করা হয়েছে। মেহেদী বেকার ছেলে। কিছুটা নেশাগ্রস্ত ছিল। ফারিয়া কোচিং করিয়ে, প্রাইভেট পড়িয়ে টাকা উপার্জন করে মেহেদিকে দিত। আমার মেয়েকে সে অনেক অত্যাচার করেছে। আমার মেয়েকে হত্যা করা হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর ও পুলিশে তদন্তের শেষে বিস্তারিত বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});