শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুরআনের আলোকে আমাদের জীবনগড়ে তুলতে হবে: এটিএম মা’ছুম

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, কুরআনের আলোকে আমাদের জীবন, চরিত্র ও পরিবার গড়ে তুলতে হবে”। কুরআন কেবলমাত্র পাঠ করার জন্য নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের বিধান কায়েম করতে হবে। ব্যক্তি পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনের সর্বস্তরের কুরআনের অনুশাসন অনুসরণ করতে হবে।

শুক্রবার (১৯ জুন) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সবুজবাগ-মুগদা জোনের ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘জামায়াতে ইসলামীর ৩ দফা দাওয়াতের মধ্যে কোথাও লেখা নেই জামায়াতে ইসলামীর দিকে আসতে হবে। বরং জামায়াতে ইসলামী দ্বীন প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিয়ে থাকে। তিনি বলেন, অন্যদের স্লোগান হচ্ছে; আমাদের দিকে এগিয়ে আনো, দলীয় প্রধানের হাতকে শক্তিশালী করো! কিন্তু জামায়াতে ইসলামীর দিকে এগিয়ে আসার কিংবা জামায়াতে ইসলামীর আমিরের হাতকে শক্তিশালী করার কোনো স্লোগান কিংবা দাওয়াত জামায়াতে ইসলামী দেয় না, দেবে না। জামায়াতে ইসলামী একমাত্র দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার দাওয়াত প্রদান করে আসছে। ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীর এই দাওয়াত অব্যাহত থাকবে।’

সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সবুজবাগ-মুগদা জোনের পরিচালক ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। মহানগরীর মজলিসে শুরা সদস্য ও সবুজবাগ-মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরী সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন