
ত্যাগীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব: চন্দনাইশে এমপি জসিম
চট্টগ্রাম ১৪- চন্দনাইশ (সাতকানিয়া আংশিকের) তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে একটি শক্তিশালী বিএনপি পরিবার গঠন করা আমার মূল লক্ষ্য।
সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করায় গত সংসদ নির্বাচনে জামায়াত জোটের শক্তিশালী প্রার্থীকে হারিয়ে আমরা বিএনপির হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আমাদের তারুন্যের অহংকার তারেক রহমানকে এই আসনটি আমরা উপহার দিতে পেরেছি। ভবিষ্যতেও আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলার চন্দনাইশ পৌরসভা সদরস্থ শাহ আমিন পার্কে আয়োজিত বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার মহান ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম -১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এমপি।
দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন হেলালউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া।
দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে মোজাম্মেল হক বেলাল, ইখতিয়ার হোসেন ইফতু, খন্দকার হেলালউদ্দীন সিআইপি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু,ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার, আব্দুল মাবুদ মাহাবু।
সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সওদাগর, মাহামুদুর রহমান মাহদু, মঞ্জুর আলম তালুকদার, শহীদ খান, সাইফুল করিম, মো. সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিন, আজম খান, শহীদুল ইসলাম, মো. শহিদুল্লাহ, কামরুল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।