বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার সেই শিক্ষক নিজ ঘরে গিয়ে আবেগে ভাসলেন


অক্টোবর ১, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্যের অভিযোগে পুলিশ হেফাজতে নেওয়া প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়েছে প্রশাসন। প্রধানমন্ত্রীর নির্দেশে বুধবার রাতে তাঁকে বাড়িতে পাঠানো হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দশম শ্রেণির বাংলা ক্লাসে। কয়েকজন শিক্ষার্থী ঠিকমতো রিডিং পড়তে না পারায় তাদের উৎসাহিত করতে গিয়ে জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া সাম্প্রতিক বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন শিক্ষক লালন। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রী দীর্ঘদিন দেশের বাইরে থাকায় বাংলা চর্চার ঘাটতি থাকতে পারে—এমন মন্তব্য তিনি করেছিলেন। তবে প্রধানমন্ত্রীকে অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না বলে দাবি করেন তিনি।

ওই বক্তব্য শিক্ষার্থীদের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বুধবার সকালে বিদ্যালয়ের সামনে স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বেলা ১১টার দিকে পুলিশ শিক্ষক লালনকে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছিল, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। তবে শিক্ষক লালন অভিযোগ অস্বীকার করেন।

পুলিশ হেফাজতে থাকার সময় থানায় তাঁর সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়নি বলেও জানান লালন। তিনি বলেন, দৌলতপুর থানার ওসি তাঁকে সম্মানের সঙ্গে বসিয়েছেন এবং পুলিশ মানবিক আচরণ করেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর বুধবার রাতে দৌলতপুর থানার পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ শিক্ষক লালনকে তাঁর প্রাগপুর পশ্চিমপাড়ার বাড়িতে পৌঁছে দেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁর নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

বাড়ি ফিরে শিক্ষক লালন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মানবিক সিদ্ধান্তে তিনি ও তাঁর পরিবার কৃতজ্ঞ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});