সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কেজ ফ্রেমে নতুন রাগড স্মার্টফোন আনলো আইটেল


সেপ্টেম্বর ২১, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

আউটডোর ও কঠিন পরিবেশে ব্যবহারের জন্য নতুন রাগড স্মার্টফোন পাওয়ার ৮০ বাজারে এনেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড আইটেল। ফোনটির অন্যতম বৈশিষ্ট্য হলো কেজ ফ্রেম শকপ্রুফ ডিজাইন, যা আঘাতের শক্তি শোষণ ও ছড়িয়ে দিয়ে ডিভাইসকে সুরক্ষিত রাখতে তৈরি করা হয়েছে।

আইটেলের তথ্য অনুযায়ী, পাওয়ার ৮০-তে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ সুরক্ষা এবং ২ মিটার পর্যন্ত পড়ে যাওয়ার প্রতিরোধক্ষমতা। পাশাপাশি রয়েছে সামরিক মানের স্থায়িত্বের সনদ। ফলে ধুলো, পানি, কাদা, ধাক্কা কিংবা পরিবর্তনশীল আবহাওয়ার মতো পরিস্থিতিতে ফোনটি ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।

ফোনটিতে রয়েছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট চার্জিং সুবিধা। আইটেলের দাবি, দীর্ঘ সময়ের ব্যাটারি ব্যাকআপ আউটডোর কাজ, ভ্রমণ ও ফিল্ডওয়ার্কে ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেবে। রয়েছে ৬.৭৮ ইঞ্চির এইচডি+ ১২০ হার্টজ ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলে। বাংলাদেশি মডেলে ৪/৬ জিবি র‍্যাম ও ৬৪/১২৮ জিবি স্টোরেজের বিভিন্ন সংস্করণ রয়েছে। ক্যামেরায় থাকছে ৫০ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ফোনটির সঙ্গে রয়েছে এআই-ভিত্তিক আউটডোর সুবিধা, যার মাধ্যমে পরিবেশ অনুযায়ী ডিসপ্লে উজ্জ্বলতা, কলের শব্দ কমানোসহ বিভিন্ন বিষয় স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়ের দাবি করেছে আইটেল। বাংলাদেশের অফিসিয়াল আইটেল স্টোরে পাওয়ার ৮০-এর দাম ১৮ হাজার ৪৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফোনটি টান্ড্রা গ্রিন, রক ব্ল্যাক ও লাভা অরেঞ্জ রঙে পাওয়া যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});