শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‎কেন্দুয়ায় কবি রওশন ইজদানী স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

‎কেন্দুয়ায় কবি রওশন ইজদানী স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  ‎

‎কেন্দুয়ায় কবি রওশন ইজদানী স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎

নেত্রকোনার কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের উদ্যোগে কবি রওশন ইজদানী স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ জুন) বিকালে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান।

‎স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম।

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রওশন ইজদানি একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর। সহ-আলোচক হিসেবে বক্তব্য দেন রোজবার্ড কিন্ডারগার্টেনের পরিচালক সালেহীন মাজিদ এবং কবি রওশন ইজদানীর দৌহিত্র মিজানুর রহমান ইজদানী।

‎এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, পালাকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, শিল্পী বাউল সালাম সরকার, দিলবাহার খান, আবুল বাসার তালুকদার, অলি উল্লাহ, জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের পরিচালক লুৎফর রহমান, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মস্তুফা ভূইয়া হাবুল, সাংবাদিক সালাউদ্দিন সালাম, কাউছার তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র  সাংবাদিক ও কবি সমরেন্দ্র বিশ্ব শর্মা।

‎আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা কবি রওশন ইজদানীর বিখ্যাত গ্রন্থ ‘খাতামুন নাবীঈন’ থেকে কাব্য পাঠ, ‘চিনু বিবির পুথি’ পাঠ, ‘বেজনী মেয়ের এবং ‘কৃষাণ-কৃষাণীর বৈশাখী ঝড়’ শীর্ষক নৃত্য পরিবেশন করেন । এ সময় উপস্থিত দর্শক-শ্রোতারা কবির সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক অবদানের স্মৃতিচারণ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন