শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পিপিএম-সেবা পদক পেলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান


সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকা, শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানজনক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদক পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের হাতে পিপিএম-সেবা পদক তুলে দেন। পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাগত নিষ্ঠা, দক্ষতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনি এ পদকে ভূষিত হন। পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় সংশ্লিষ্টরা বলেন, এ অর্জন নারায়ণগঞ্জ জেলা পুলিশের জন্য গৌরব ও সম্মানের। একই সঙ্গে এটি জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠা, দক্ষতা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে উৎসাহিত করবে। পুলিশের পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পিপিএম-সেবা পদক প্রদান করা হয়। মো. হাবিবুর রহমানের এ পদকপ্রাপ্তি তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১

সোশ্যাল মিডিয়াতে আমরা

ই-মেইল: [email protected]

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});