শনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

কেন নাঈমের সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়েছিল, জানাল পুলিশ

ঢাকা ইনফো২৪
জুন ১৩, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানের সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশির ঘটনায় পুলিশের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। চট্টগ্রাম পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানিয়েছেন, ওই সময় একটি বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছিল। তবে পুরো প্রক্রিয়ায় কিছু ত্রুটি ছিল বলেও তিনি স্বীকার করেছেন।

ঘটনাটি ঘটে চট্টগ্রামের লালখান বাজার এলাকায়, যেখানে ডিপিএল খেলে বাড়ি ফেরার পথে নাঈম হাসানের সিএনজি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং শারীরিকভাবে হেনস্তার অভিযোগ ওঠে।

এ ঘটনায় নাঈম হাসানের ভাই সাব্বির হাসান খুলশী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় এসআই শফিকুল, কনস্টেবল রাসেল এবং পুলিশের সোর্স সোহেলকে আসামি করা হয়েছে। এর মধ্যে সোহেলকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, একটি অটোরিকশায় স্বর্ণ চোরাচালান হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। তবে অভিযানের আগে যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ক্রিকেটার নাঈম হাসান এখন পর্যন্ত ১৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত এই তরুণ স্পিনার দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সেটআপে থাকলেও একাদশে নিয়মিত সুযোগ পাননি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।