বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

কেরানীগঞ্জ ট্রাক ও অটো রিক্সা সংঘর্ষ, আপন দুই ভাই নিহত

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ট্রাক ও অটো রিক্সার সংঘর্ষে নাদিম (১৫) ও রাজন (১৪) নামে আপন দুই ভাই নিহত এবং দুজন আহত হয়েছে। নিহতরা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পারগেন্ডারিয়া এলাকার ইদু মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে তেঘরিয়া যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাতে চার বন্ধু মিলে অটোরিকশা নিয়ে চা খাওয়ার উদ্দেশ্যে হাসনাবাদ যাওয়ার পথে তেঘরিয়া এলাকায় একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই নাদিম ও রাজন নামে দুই ভাই নিহত ও অপর দুজন গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত জনতা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করে।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক এবং হেলপার পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।