শুক্রবার , ৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কোরিয়ার ফুটবল কার্যালয়ে পুলিশি অভিযান

ঢাকা ইনফো২৪
আগস্ট ৭, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের সাবেক কোচ হং মিয়ুং-বোর বিতর্কিত নিয়োগের ঘটনায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। ২০২৪ সালে কোচ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের পেছনে রয়েছে সদ্য সমাপ্ত বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার ব্যর্থতা।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, সিউল থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত চিয়নানে কেএফএর প্রধান কার্যালয় এবং মধ্যাঞ্চলীয় সিউলে অবস্থিত কেএফএ হাউসে তল্লাশি চালান তদন্তকারীরা। নিয়োগ প্রক্রিয়ায় কর্তাব্যক্তিরা অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছিলেন কি না, মূলত সেই প্রমাণ খুঁজতেই এ অভিযান চালানো হয়।

হং মিয়ুং-বোর নিয়োগের পরপরই পুলিশের তদন্ত শুরু হলেও দীর্ঘ প্রায় দুই বছর তা থমকে ছিল। ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া দলের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর জনগণের ক্ষোভের মুখে এই তদন্ত নতুন মাত্রা পায়। অবশ্য হং মিয়ুং-বো এবং কেএফএ সভাপতি চুং মং-গিউ—দুজনই বিশ্বকাপ শেষে পদত্যাগ করেন। গত জুলাইয়ে সিউলে জাতীয় পরিষদের এক সংসদীয় শুনানিতেও হাজির হয়েছিলেন তারা।

অভিযোগ রয়েছে, হং মিয়ুং-বোর বাড়ির কাছের একটি বেকারিতে গিয়ে তাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কেএফএর সাবেক টেকনিক্যাল ডিরেক্টর লি লিম-সায়েং। দক্ষিণ কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল যে, লি-র সঙ্গে হং-এর সেই আলোচনা কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। কেএফএ নিজেদের নিয়োগবিধি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ ছিল। তবে মন্ত্রণালয় সে সময় কোনো অবৈধ কার্যক্রমের প্রমাণ পায়নি।

২০০২ বিশ্বকাপের সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া দলের অধিনায়ক ছিলেন এই হং মিয়ুং-বো। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত মঙ্গলবার পুলিশ হং-কে জিজ্ঞাসাবাদ করেছে। এর আগে সংসদীয় শুনানিতে নিজের পক্ষে সাফাই গেয়ে হং মিয়ুং-বো বলেছিলেন, ‘যখন আমি প্রস্তাবটি পেয়েছিলাম, তখন ভেবেছিলাম তারা সমস্ত সঠিক নিয়ম অনুসরণ করেছে। মানুষ হয়তো ভাবতে পারে যে সবকিছু অতটা স্বচ্ছ ছিল না, তবে আমি কখনোই কোনো বিশেষ সুবিধার জন্য অনুরোধ করিনি।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});