সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

ক্ষেতলালে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ঢাকা ইনফো২৪
জুন ১৫, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইনছের আলী কে রোববার রাত ৯ টায় গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালুচ এলাকা থেকে রোববার রাত ৯ টায় আসামি ইনছের আলী (৬০)কে গ্রেফতার করা হয়। সে ক্ষেতলাল উপজেলার মাটিহাঁস গ্রামের বিনছের আলীর ছেলে । জানা গেছে, ক্ষেতলাল থানার মামলা নং-১৫, তারিখ ১৩ জুন ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ধারা ৯(১) অনুযায়ী দায়ের করা মামলায় ২০ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হন। ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, “বড়াইল ইউনিয়নের মাটিহাঁস গ্রামের এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে কোর্টের মাধ্যমে জেল হাজতপ পাঠানো রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।