শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমিরসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমিরসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৫০ পিএম   (ভিজিট : ০)

খামেনির মাগফিরাত কামনায় দোয়া

X

খামেনির মাগফিরাত কামনায় দোয়া

ইরানের সর্বোচ্চ নেতা শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে যোগ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় সংসদ সদস্যবৃন্দ ছাড়াও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এর আগে একই দিন ইরানে পৌঁছে প্রতিনিধি দল শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মাগফিরাত ও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। 

এ সময় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালাসহ ১১ দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার রাষ্ট্রীয়ভাবে আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সাত দিন ধরে এ আনুষ্ঠানিকতা চলবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, শতাধিক দেশের প্রতিনিধিরা খামেনির জানাজায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। 

আগামী ৯ জুলাই প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});