শুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মদ্রিচের উদাহরণ ফুটবল রূপকথায় চিরকাল বেঁচে থাকবে’

ঢাকা ইনফো২৪
জুলাই ৩, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মদ্রিচের উদাহরণ ফুটবল রূপকথায় চিরকাল বেঁচে থাকবে’

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৫০ পিএম   (ভিজিট : ০)

লুকা মদ্রিচ।

X

লুকা মদ্রিচ।

বিশ্বকাপে লুকা মদরিচের পথচলা সম্ভবত শেষ হলো হৃদয়ভাঙা এক পরাজয়ে। বিশ্বকাপের শেষ ৩২ এ পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডারকে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন তার কোচ জ্লাতকো দালিচ ও পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। দুই কোচই মনে করেন, মাঠে মদ্রিচের প্রভাব ফুটবল ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

টরন্টোয় শুক্রবার পর্তুগালের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের পর ৪০ বছর বয়সি মদরিচকে দীর্ঘ সময় কথা বলতে দেখা যায় ৪১ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে। আন্তর্জাতিক ফুটবলের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা দুই কিংবদন্তির সেই মুহূর্ত ছিল আবেগঘন।

ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলেছেন, ‘এটাই সম্ভবত তার শেষ বিশ্বকাপ ম্যাচ। দুঃখজনকভাবে এর সমাপ্তি হলো এভাবে। সে তার সামর্থ্য ও চরিত্রের প্রমাণ দিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত সে দলকে নেতৃত্ব দিয়েছে।’

পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজও মদরিচের প্রশংসা উচ্ছ্বসিত ছিলেন। তার মতে, ক্রোয়েশিয়ান মিডফিল্ডার বিশ্বের কোটি কোটি শিশুকে অনুপ্রাণিত করেছেন, ‘তার উদাহরণ ফুটবল রূপকথায় চিরকাল বেঁচে থাকবে।’

তিনি আরও বলেছেন, ‘খুব কম খেলোয়াড়ই আছে, যারা বল থামিয়ে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মদরিচ তার অন্যতম সেরা উদাহরণ। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সে জায়গা খুঁজে নেয়, সঠিক সিদ্ধান্ত নেয়। তাকে খেলতে দেখা সত্যিই অবিশ্বাস্য। বয়স হলেও সে এখনো তরুণের মতো ফুটবল খেলছে।’

২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে রানার্সআপ এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে তৃতীয় স্থানে পৌঁছে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল মদ্রিচের। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});