বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

খামেনির কফিনকে স্বাগত জানান ইরাকি প্রধানমন্ত্রী, আজ ছুটি ঘোষণা

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

খামেনির কফিনকে স্বাগত জানান ইরাকি প্রধানমন্ত্রী, আজ ছুটি ঘোষণা

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:৪৫ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ইসলামী বিপ্লবের মহান শহীদ নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী হুসাইনি খামেনি’র কফিন আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে ইরাক। 

অনুষ্ঠানে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান উপস্থিত ছিলেন। দুই দেশের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় উচ্চপদস্থ দায়িত্বশীলদের উপস্থিতিতে গভীর শোক, শ্রদ্ধা ও মর্যাদাপূর্ণ পরিবেশে তা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং তার সফরসঙ্গীরা ইরাকি কর্মকর্তাদের সঙ্গে শহীদ মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মুসলিম উম্মাহর মর্যাদা ও অগ্রগতিতে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।

সেখানে তারা ফাতিহা পাঠের মাধ্যমে ইসলামী বিপ্লবের শহীদ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহুল উযমা সাইয়্যেদ আলী হুসাইনি খামেনেয়ী (রহ.)-এর কফিনকে স্বাগত জানানোর অনুষ্ঠানে অংশ নিতে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইরাক সফরে যান। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি আজ বুধবারকে সরকারি ছুটির দিন ঘোষণা করেছেন। সূত্র: পার্সটুডে

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});