বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

খুলনা কারাগার থেকে পালানো সেই বন্দি ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পুরাতন জেলা কারাগার থেকে ইমন মাঝি নামে এক বন্দি পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু সায়েম।

এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে ইমন কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ইমন মাঝি লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার জিয়ার বাড়ির বাসিন্দা। 

তিনি কারাগারের মহিলা ওয়ার্ড সংলগ্ন একটি বাথরুমের ছাদে উঠে সেখান থেকে দেয়াল টপকে পালিয়ে যান। ইমন মাঝি সোনাডাঙ্গা থানার একটি চুরির মামলায় (ধারা ৩৮১/৩৪) গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন। 

এ বিষয়ে খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু সায়েম বলেন, ইমন কারাগারের শিবসায় অবস্থান করেছিল। বৃহস্পতিবার বিকালে বাথরুমের ছাদে ওঠে। এ সময় কারারক্ষীরা তাকে দেখে ফেলে এবং নেমে আসতে বলে। 

কিন্তু এরপর মহিলা কারা ভবনের ছাদে চলে যায়। পরে তার ভাড়া বাড়ির আশপাশ থেকে ৩ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});