মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

খেলায় হার-জিত থাকবেই : অপূর্ব

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:৪১ পিএম   (ভিজিট : ০)

অপূর্ব

X

অপূর্ব

ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে গোটাদুনিয়া। এ হাওয়া লেগেছে বাংলাদেশেও। শহর থেকে গ্রামের বাড়ির ছাদে পতপত করে উড়ছে প্রিয় দেশের পতাকা। চায়ের আড্ডা থেকে খেলার মাঠে গড়িয়েছে প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক। 

দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। বিশ্বে সবচেয়ে প্রভাবশালী ফুটবল দলের অন্যতম ব্রাজিল। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দলটি। ফলে বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের মাঝে দারুণ হতাশা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দল হারার কারণে অনেক ভক্ত জ্ঞান হারিয়েছেন, আত্মহত্যার ঘটনাও ঘটেছে। এসব খবর দেখে হতবাক ও ব্যথিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দিয়েছেন এই তারকা।

অপূর্ব বলেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার-জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধু একটা খেলা।’ 

খেলাকে কেন্দ্র করে অন্যকে হেয়-অপমান করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অপূর্ব বলেন, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারো জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’ 

একটা জীবন চলে গেলে, কখনো ফিরে পাওয়া যায় না। এ তথ্য উল্লেখ করে অপূর্ব বলেন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।’ 

অপূর্বর এ পোস্টে প্রায় দুই হাজার নেটিজেন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকে অপূর্বর ভাবনার সঙ্গে সহমত পোষণ করেছেন। অনেকে ব্রাজিল হারার বেদনার কথাও কমেন্ট বক্সে উল্লেখ করেছেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});