মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

‘এক দেশ, এক QR লেনদেন—বাংলা QR’ স্লোগানকে ধারণ করে দেশব্যাপী ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় পূবালী ব্যাংক পিএলসি. গলাচিপা শাখার উদ্যোগে ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায়  উপজেলা পৌর মঞ্চ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি. গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, অপারেশন ম্যানেজার মো. রাকিবুল হাসান এবং কর্মকর্তা মো. মহিবুল্লাহ মোড়ল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, বিশিষ্ট ব্যবসায়ী মো.জহিরুল ইসলাম,  তাপস কুন্ডু, সাংবাদিক মো.রিয়াদ হোসাইনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং শুভানুধ্যায়ীরা।

গলাচিপা শাখার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম বলেন, “বাংলা QR দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করবে। একটি মাত্র QR কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা নির্বিঘ্নে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, লেনদেন হবে দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ।”বাংলাদেশে ৬৭টা ব্যাংক আছে এবং ৬৭টা অ্যাপস আছে এই এক  QR মাধ্যমেই সবাই সব ব্যাংকে লেনদেন করতে পারবে।

তিনি আরও বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। পূবালী ব্যাংক সবসময় আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ‘বাংলা QR’ ব্যবহারে এগিয়ে আসতে হবে, তবেই ডিজিটাল অর্থনীতির সুফল সবাই ভোগ করতে পারবেন।”এ সময় তিনি সবাইকে পূবালী এসে কোন টাকা জমা ছাড়া একাউন্ট করার এবং ফ্রিতে বাংলা QR অ্যাপস ব্যবহারের আহবান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});