মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গাংনীতে ৪০০ গাছ রোপণ কর্মসূচি

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

“একটি গাছ, একটি প্রাণ, একটি ভবিষ্যত” স্লোগানে গাংনী উপজেলার ভাটপাড়ায় গ্রীন ভিউ কসবার উদ্যোগে ও কসবা রক্তদান ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাসিরুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানখোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, ডাঃ আলী হায়দার, আখেরুজ্জামান, রোমানুল হকসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, ফলজ ও বনজসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪০০টি গাছ ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের রাস্তা থেকে জালশুকা গ্রাম পর্যন্ত রোপণ করা হবে, যার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে কসবা রক্তদান ফাউন্ডেশন। 

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে ও পরিবেশ রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বক্তারা। তারা প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});