রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

গাইবান্ধায় তিস্তা তীরের নিম্নাঞ্চলে বন্যার পদধ্বনি

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা: উজান থেকে নেমে আসা ঢল ও অভ্যন্তরীণ বৃষ্টিপাতের প্রভাবে তিস্তাসহ গাইবান্ধার সব কয়টি নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েকদিন নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে জেলার তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী তিন দিনে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উজানের নদ-নদীতে পানির চাপ আরও বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, নদীর পানির সমতল আরও বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে শনিবার (২১ জুন) দুপুর ১২টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গাইবান্ধার যমুনা ও ব্রহ্মপুত্র নদীর (ফুলছড়ি স্টেশন) পানি বিপৎসীমার ২৪৪ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ঘাঘট নদীর (নিউব্রিজ স্টেশন) পানি বিপৎসীমার ২৪৬ সেন্টিমিটার নিচে রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে করতোয়া নদীর (চকরহিমাপুর স্টেশন) পানি বিপৎসীমার ৩৫৩ সেন্টিমিটার নিচে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদীর (কাউনিয়া স্টেশন) পানি বিপৎসীমার মাত্র ৩১ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। তবে গত ২৪ ঘণ্টায় সেখানে ২ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলায় ১৯ জুন সকাল ৯টা থেকে ২০ জুন সকাল ৯টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। ফলে জেলার নদীগুলোর পানি বৃদ্ধি মূলত উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবেই হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন , বর্তমানে জেলার কোনো নদী বিপৎসীমা অতিক্রম না করলেও উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি থাকায় নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন