বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গাজায় ইসরায়েলি হামলায় ২ শিশুসহ নিহত ৩

ঢাকা ইনফো২৪
জুলাই ৩০, ২০২৬ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

গাজায় ইসরায়েলি হামলায় ২ শিশুসহ নিহত ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:৫৮ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ রাতভর বিভিন্ন হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন শিশু রয়েছে। 

এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর আলজাজিরার।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় দুজন নিহত হন। নিহতদের মধ্যে একজন আট বছর বয়সী শিশু।

এছাড়া মধ্য গাজার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে পৃথক হামলায় আরও এক শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

লেবাননে সামরিক অভিযান আরও বিস্তারের হুমকি ইসরায়েলি সেনাপ্রধানের অন্যদিকে, গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই শিশু। তাদের আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলা চলছে। এ সময়ে অন্তত ১,২০৯ জন নিহত এবং ৩,৯৪৩ জন আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});