বুধবার , ৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

ঢাকা ইনফো২৪
মে ৬, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের গোপালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় মো. রেজাউল হান্নান নামের এক সহকারি শিক্ষককে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি উপজেলার ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, গত ৩ মে ২০২৬ তারিখে রেজাউল হান্নানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাখিলকৃত প্রতিবেদনের ভিত্তিতে এবং বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) গ্রেপ্তারের তারিখ ৩ মে থেকেই তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী কেবল খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, সরকারি বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলে তাকে সাময়িক বরখাস্ত করার নিয়ম রয়েছে। সে অনুযায়ীই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়রা ওই শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, ওই শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে কৌশলে নির্জন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে ছাত্রীটির অভিযোগের ভিত্তিতে পরিবার বিষয়টি জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরবর্তীতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন