মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গ্রাহকদের জন্য বড় সুযোগ দিচ্ছে ইসলামী ব্যাংক

ঢাকা ইনফো২৪
জুন ১৬, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাম্প্রতিক পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই মেয়াদি আমানত ও সঞ্চয়ী হিসাব ভেঙে ফেলা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ইসলামী ব্যাংক। গত ১৫ দিনের মধ্যে বন্ধ বা নগদায়ন করা নির্দিষ্ট কিছু হিসাব কোনো ধরনের ফি বা চার্জ ছাড়াই পুনরায় চালু করার সুযোগ পাবেন গ্রাহকরা।

সোমবার (১৫ জুন) ব্যাংকটির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, চলতি মাসের ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে যেসব এমটিডিআর (MTDR), এমএসবি (MSB), এমএমপিডিএস (MMPDS) এবং এমএসএস (MSS) হিসাব নগদায়ন বা বন্ধ করা হয়েছে, সেগুলো পুনরায় সচল করা যাবে। এ সুবিধা পেতে সংশ্লিষ্ট গ্রাহককে আগামী সাত কর্মদিবসের মধ্যে নিজ উদ্যোগে আবেদন করতে হবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পুনরায় চালু করা হিসাবের ক্ষেত্রে গ্রাহকদের কোনো আর্থিক ক্ষতি হবে না। হিসাবটি যদি নিরবচ্ছিন্নভাবে চালু থাকত, তাহলে গ্রাহক যে মুনাফা ও অন্যান্য সুবিধা পেতেন, সেগুলোও বহাল রাখা হবে। পাশাপাশি হিসাব পুনঃসচলের ক্ষেত্রে সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

ব্যাংকের মতে, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং ব্যাংকের নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) শক্তিশালী করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ব্যাংকের সব শাখা ও উপশাখাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে বন্ধ বা নগদায়ন করা হিসাবগুলোর তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে।

তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে মোবাইল ফোন ও ঠিকানার মাধ্যমে যোগাযোগ করবেন ব্যাংক কর্মকর্তারা। তারা গ্রাহকদের হিসাব পুনরায় সচল করার বিষয়ে উৎসাহিত করবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ব্যাংকিং খাতসংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, এই উদ্যোগ সেই আস্থা ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা রাখতে পারে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।