বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঘুমন্ত যাত্রীদের বাসে আগুন, প্রাণ গেল ৯ জনের


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতের উত্তরপ্রদেশের নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন লেগে অন্তত নয়জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতের এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। গভীর রাতে অধিকাংশ যাত্রী যখন ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো বাস ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রী জানান, বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন লাগার চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। এতে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীদের মধ্যে কেউ কেউ জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচেন। তবে অনেকে বাসের ভেতরেই আটকা পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার নির্দেশনাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});