চকরিয়ায় পাহাড়ধসে ভাই-বোনের মৃত্যু

চকরিয়ায় পাহাড়ধসে ভাই-বোনের মৃত্যু

চকরিয়ায় পাহাড়ধসে ভাই-বোনের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় দুই ভাই – বোনের  মৃত্যু হয়েছে। আজ (৯ জুলাই)  বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডস্থ মোহছেনিয়া কাটা নামক পাহাড়ি এলাকায় এ পাহাড়ধসের ঘটনাটি ঘটে।

নিহতরা হল,  রুমি আক্তার (১৫)। সে মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের কন্যা এবং বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর  মোহাম্মদ তৌসিফ (১০)। সে আবদুল মজিদের পুত্র এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহতরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই-বোন। 

উপজেলার বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান জানান , গত দুইদিন ধরে টানা বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় পাহাড়ধসে দুই আপন ভাই- বোনের  মৃত্যুর ঘটনা বেদনাদায়ক।  তিনি নিহতদের আত্মার শান্তি ও আত্মীয় স্বজনদের গভীর সমবেদনাও জানিয়েছেন। 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।