শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছেন। শনিবার (২০ জুন) সকালে নগরীর নিউমার্কেট এলাকায় সরকারি সিটি কলেজ ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে নগরীর কোতোয়ালি থানার আওতাধীন নিউমার্কেট এলাকায় এ মিছিল হয়। মিছিলে অংশ নেওয়া অন্যদের আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো রঙের দলীয় ব্যানার নিয়ে ঝটিকা মিছিলটিতে অংশ নেন কর্মীরা। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগেও চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘নিউমার্কেট এলাকায় মিছিলের ঘটনায় এরই মধ্যে চারজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন