রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চট্টগ্রামে মমতা’র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে মমতা’র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র বিশেষ সাধারণ সভা চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ মমতা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

মমতা’র কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জোসেফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

অতিথি ছিলেন সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় বিগত সাধারন সভার প্রস্তাবনা পেশ করেন   সাধারন সম্পাদক অধ্যাপক পূরবী দাশ গুপ্তা।

বিগত বাজেট পর্যালোচনা ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট মমতা’র কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ প্রকৌশলী অরুন কুমার সাহার এর পক্ষে পেশ করেন মমতা’র পরিচালক (অর্থ) ইকবাল আল মাহমুদ।

সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উপস্থিতিতে ২০২৬ -২৭ অর্থ বছরের বাজেট, অডিটর নিয়োগ, বিগত সভার প্রস্তাবনা সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়। মমতা’র প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক তত্বাবধানে সভার কার্যক্রম পরিচালিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। এছাড়াও বক্তব্য রাখেন সৈয়দ মোরশেদ হোসেন, ডা. হাফিজুল ইসলাম, বদিউজ্জামান খান ননী, মোস্তফা কামাল যাত্রা, হারুন ইউসুফ, নাসিমা আক্তার রুমি, ডা. মোর্শেদা বেগম প্রমুখ। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ শাহারিয়ার।

সভায় অন্যান্য’র মধ্যে  উপস্থিত ছিলেন সাবিহা মুসা, সাইফুল আলম, মনিকা বিশ্বাস, প্রফেসর আলাউদ্দিন আল আজাদ, লায়লা আনজুমান্দ বানু, নুসরাত জাহান রিবন, সাদুল্লা চিশতী, মনসুর মাসুদ,  শামসুন নাহার দিবা, তৌহিদ আহমেদ, এফ, এ এফ রুমী প্রমুখ।

প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘আর্থ-সামাজিক উন্নয়নে এনজিও সেক্টরের মমতার কার্যক্রম সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে, সরকারের সহায়ক শক্তি হিসেবে মমতা যেসব অবদান রাখছে তা এই সেক্টরের অন্যদের জন্য সম্মানজকভাবে অনুসরনীয়। মমতা এই ধারা আগামীতেও অব্যহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সমাজসেবক রফিক আহামদ এর নেতৃত্বে মমতা চট্টগ্রামের উন্নয়নে বিশেষত; স্বাস্থ্য সেবা ও আর্থ-সামাজিক উন্নয়নে যেভাবে কাজ করে চলেছে তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবি রাখে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});