রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চন্দনাইশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:১০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমান। 

এতে বিশেষ অতিথি ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভা প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাওসীন মুহাম্মদ জাওয়াদ, সিনিয়র স্টাফ নার্স নাসরিন সুলতানা, পম্পি বড়ুয়া, এমটিইপিআই মোহাম্মদ আলী, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, সিমলা সেন, হিসাব রক্ষক অর্পণা পাল, মনছুরুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী, আহসান হাবিব, শহিদুল ইসলাম প্রমূখ।

স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা জানান, এবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ২৪২ টি কেন্দ্রে ৩৭ হাজার ৪৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৩৯৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ৭৪ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});