শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চট্টগ্রামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম নগরের খুলশী থানার ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিম প্রকাশ সিলেটি জসিমকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে ভালুকা মডেল থানার গ্যাসলাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মো.জসিম (৩৯) নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকার সরাফত আলীর ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জসিম ময়মনসিংহের ভালুকা এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ ও র‌্যাব-১৪ এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, খুলশী থানার ডাকাতি মামলায় জসিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

গ্রেপ্তারের পর জসিমকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});