বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চট্টগ্রাম বন্দরে ওয়ান স্টপ সার্ভিস ভবনের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বন্দরে ওয়ান স্টপ সার্ভিস ভবনের উদ্বোধন

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১:২৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বন্দরের সেবাকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে নির্মিত নতুন ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধন করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

বুধবার (১ জুলাই) সকাল পৌনে ১২টায় বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন তিনি। এ সময় বন্দরের সদস্য, পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, আগে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি বন্দরের অভ্যন্তরে থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষকে বন্দরের ভেতরে প্রবেশ করতে হতো। এতে নিরাপত্তা ও প্রবেশ-নিয়ন্ত্রণে নানা ধরনের সমস্যা সৃষ্টি হতো। নতুন ভবন চালুর মাধ্যমে সেই জটিলতা দূর হবে এবং সেবা গ্রহণ আরও সহজ ও নিরাপদ হবে।

তিনি জানান, প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি আন্তর্জাতিক আইএসপিএস কোড অনুসরণ করে নিরাপত্তা নিশ্চিত করে নির্মাণ করা হয়েছে। এটি বন্দরের কমপ্লায়েন্স নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবনটি থেকে প্রতি মাসে প্রায় ৫ কোটি টাকা আয় হবে বলে আশা করা হচ্ছে। ফলে নির্মাণ ব্যয়ও তুলনামূলক অল্প সময়ের মধ্যেই উঠে আসবে।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন ভবন নির্মাণের কাজ ২০২২ সালে শুরু হয়। ভবনটির নিচতলায় রয়েছে রিসেপশন, প্রথম তলায় টোকেন বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ভবনের প্রতিটি তলায় ব্যাংকের বুথ রয়েছে এবং তিনটি তলায় বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে।

এ ছাড়া ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলা ভাড়া দেওয়া হয়েছে। অবশিষ্ট তিনটি তলা বন্দরের প্রশাসনিক ও দাপ্তরিক কাজে ব্যবহৃত হচ্ছে।

এর আগে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি বন্দরের ভেতরে থাকায় প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষকে সেখানে প্রবেশ করতে হতো। নতুন ভবন চালুর ফলে একদিকে যেমন নিরাপত্তা জোরদার হবে, অন্যদিকে সেবা গ্রহণও হবে আরও দ্রুত, সহজ ও আধুনিক।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});