নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন, গ্রেপ্তার-২ ‎ ‎

নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন, গ্রেপ্তার-২ ‎ ‎

নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন, গ্রেপ্তার-২ ‎ ‎

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনীতে দুই স্কুল ছাত্র নিখোঁজের ২০দিন অতিবাহিত হলেও এখনও সন্ধান মেলেনি। ২০দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশে তৎপরতা বেরেছে। 

অভিযান চালিয়ে রাকিব ও রাহিম নামক ২জনকে গ্রেপ্তার করেছে  পুলিশ। এলাকাবাসী জানায় গ্রেপ্তারকৃত দু’জনই কিশোর গ্যাংয়ের সদস্য। এদিকে নিখোঁজ শিশুদ্বয়ের পিতা-মাতা সন্তানের সন্ধান না পেয়ে অসুস্থ হয়ে পাগল প্রায়।

গত ১১ জুন একই গ্রামের দুই কিশোর রাকিব ও রাহিম এই দু’জন মিলে আব্দুল্লাহকে বাড়ি থেকে ডেকে খুকনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায় , পরে আব্দুল্লাহ স্কুল থেকে টিফিন খেতে বাড়িতে যায়। রাহিম ও রাকিব আবারও তার বাড়িতে এসে আব্দুল্লাহকে ডেকে নিয়ে যায়। সেই থেকে আব্দুল্লাহ নিখোঁজ। 

 রাকিব ও রাহিম নামে দুই কিশোর ঢাকাতে অবস্থান করছিল খোঁজ পেয়ে আব্দুল্লার বাবাসহ আত্নীয়স্বজন তাদেরকে গত ১৩ জুন ঢাকা থেকে উদ্ধার করে খুকনীতে নিয়ে আশে। 

এ খবর পেয়ে মোঃ হালিম ও সেলিমের নেতৃত্বে ১৪/১৫জন এসে   রাকিব ও রাহিমকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। ঐদিনই আব্দুল্লাহ’র বাবা মোঃ শামীম হোসেন বাদী হয়ে থানায় মামলা করলে ঐ দু’জনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে কোর্টে চালান দেয়া হয়।

‎‎উল্লেখ্য,গত ১৩ জুন তারিখে নিখোঁজ আব্দুল্লাহর বাবা শামীম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়, যার  নং ০৭, আর্জিতে নিখোঁজরা হলেন, খুকনী রহমত খোলার শামীমের ছেলে আব্দুল্লাহ (৯) ও দৌলতপুর সামান্য পাড়ার মোঃ খোরশেদের ছেলে আফসার (১০)। 

‎

গত ২১জুন এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ‎তারা বলেন, দুটি নিষ্পাপ শিশু নিখোঁজের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানায়। 

গত ১৩ জুন তারিখে গ্রেপ্তারকৃত রাকীব ও রাহিমকে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তাদের সাথে হাসু  নামক একজন ছিল বলে তারা স্বীকারোক্তি দেয়। পুলিশ হাসুকে গ্রেফতার করে থানায় এনে অঞ্জাত কারণে ছেড়ে দেয়। বাদী 

 পক্ষ বলছে, পুলিশ মোটা অংকের বিনিময়ে হাসুকে ছেড়ে দিয়েছে বলে তারা সন্দেহ করছে।

‎

‎এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান বলেন, দুই শিশু নিখোঁজের মামলায় দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।