শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চন্দনাইশ ভিক্ষু পরিষদের ২০২৬–২০২৯ মেয়াদের কমিটি পুনর্গঠন

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ ভিক্ষু পরিষদের ২০২৬–২০২৯ মেয়াদের কমিটি পুনর্গঠন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

 চট্টগ্রামের  চন্দনাইশে ভিক্ষু পরিষদের ২০২৬–২০২৯ অর্থ বছরের তিন বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৭ আগষ্ট) বিকালে পরিষদের প্রধান কার্যালয় পূর্ব জোয়ারা সদ্ধর্ম বিদর্শন ভাবনা পরিবেণে পরিষদের এক বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্ধর্ম বিশারদ ভদন্ত বসুমিত্র মহাস্থবির।

সভায় অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাস্থবিরকে সভাপতি, সদ্ধর্মকথিক ভদন্ত অতুলানন্দ মহাস্থবিরকে কার্যকরী সভাপতি এবং ভদন্ত বোধিমিত্র মহাস্থবিরকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২০২৬–২০২৯ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন জ্ঞানকীর্তি ভদন্ত শীলরক্ষিত মহাস্থবির। সভাপতি অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাস্থবির, কার্যকরী সভাপতি সদ্ধর্মকথিক ভদন্ত অতুলানন্দ মহাস্থবির, সহ-সভাপতি ভদন্ত দেবানন্দ মহাস্থবির ও ভদন্ত দীপঙ্কর মহাস্থবির।

সাধারণ সম্পাদক ভদন্ত বোধিমিত্র মহাস্থবির, যুগ্ম সাধারণ সম্পাদক ভদন্ত শরণানন্দ স্থবির এবং সহ-সাধারণ সম্পাদক ভদন্ত মৈত্রীপাল স্থবির।

এছাড়া সাংগঠনিক সম্পাদক ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, সহ-সাংগঠনিক সম্পাদক ভদন্ত বুদ্ধপাল মহাস্থবির, অর্থ সম্পাদক ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, সহ-অর্থ সম্পাদক ভদন্ত শীলপ্রিয় স্থবির, ধর্মীয় সম্পাদক ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ভদন্ত তিষ্যমিত্র স্থবির, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ভদন্ত সুমনবোধি ভিক্ষু, প্রচার সম্পাদক ভদন্ত বিনয়মিত্র ভিক্ষু, দপ্তর সম্পাদক ভদন্ত বোধিপ্রিয় স্থবির এবং হিসাব পরীক্ষক হিসেবে ভদন্ত সত্যপাল স্থবির দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ভদন্ত জ্ঞানরক্ষিত মহাস্থবির, ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, ভদন্ত আর্যমিত্র মহাস্থবির, ভদন্ত প্রজ্ঞালঙ্কার মহাস্থবির ও ভদন্ত জ্যোতিমিত্র স্থবির।

এ সময় চন্দনাইশ ভিক্ষু পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড জোরদার এবং পরিষদের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});