চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

চবি: চারদিন ধরে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট অতিরিক্ত জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার (৮ জুলাই) রাতে তথ্যটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন।

তিনি বলেন, ‘চার দিন ধরে বৃষ্টিপাতে রেললাইনে অতিরিক্ত জলাবদ্ধতা এবং লাইনের ওপর কয়েক জায়গায় গাছ পড়ায় শাটল চলাচল বন্ধ রয়েছে। জলাবদ্ধতা নিরসন ও লাইন ঠিক হলে নিয়মিত শিডিউলে শাটল চলাচল করবে।’

এর আগে এদিন সকালে রেজিস্ট্রার দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বুধবারের ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।