বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চরফ্যাশনে মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু


সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ভোলার চরফ্যাশনে মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মো. ইয়ামিন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন উপজেলার উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মাগরিবের নামাজের পর ইয়ামিনসহ কয়েকজন শিক্ষার্থী চরফ্যাশন মডেল মসজিদের ছাদে অবস্থান করছিল। একপর্যায়ে তারা ছাদে দৌড়াদৌড়ি করছিল। এ সময় তাদের একজনের জুতা ছাদ থেকে নিচে পড়ে যায়। জুতাটি দেখতে গিয়ে ইয়ামিন অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে। এ ঘটনায় ইয়ামিনের সঙ্গে থাকা চার শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});