বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চার ঘণ্টার ব্যবধানে ২০ বার কাঁপল যুক্তরাষ্ট্র

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৩, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে গত চার ঘণ্টায় দফায় দফায় অন্তত ২০টি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় গত কয়েক ঘণ্টার ব্যবধানে আলাস্কা, হাওয়াই, ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এই ভূকম্পনগুলো রেকর্ড করা হয়। 

যদিও কম্পনগুলোর মাত্রা তুলনামূলক কম ছিল, তবে এত অল্প সময়ের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ভূমিকম্পের ঘটনা খুব কমই দেখা যায়।

ইউএসজিএসের তথ্যমতে, গত চার ঘণ্টার মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটি আঘাত হেনেছে আলাস্কার ভ্যালডেজ অঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.৮ এবং এটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল। 

এছাড়া আলাস্কার নিকিস্কি, উইলো এবং স্লামাটফ অঞ্চলেও একাধিক কম্পন অনুভূত হয়েছে, যার মধ্যে একটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১৭ কিলোমিটার।

সবচেয়ে বেশি সক্রিয়তা লক্ষ্য করা গেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ হাওয়াইয়ের পাহালা অঞ্চলে। গত চার ঘণ্টায় সেখানে অন্তত ৬ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এখানকার কম্পনগুলোর মাত্রা ১.৬ থেকে ২.৩ এর মধ্যে সীমাবদ্ধ ছিল। মাটির প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার গভীরে এই কম্পনগুলোর উৎসস্থল বলে জানিয়েছে ইউএসজিএস।

এদিকে নিউ মেক্সিকো এবং ক্যালিফোর্নিয়ার মতো জনবহুল অঙ্গরাজ্যগুলোও এই ভূকম্পন থেকে বাদ যায়নি। নিউ মেক্সিকোতে মাত্র ৭ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হানে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার নর্থ গেট ও ইম্পেরিয়াল অঞ্চলে ১.৫ ও ২.০ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। পাশাপাশি নেভাদা ও ওকলাহোমাতেও মৃদু কম্পনের খবর পাওয়া গেছে।

স্বল্প সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে এই ২০টি ভূমিকম্পের অধিকাংশই ছিল অতি মৃদু শ্রেণির। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।