বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে অর্ধশত গ্রাম

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে অর্ধশত গ্রাম

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:২৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও – সাঁটিয়াজুড়ী  ইউনিয়নের মধ্যবর্তী স্থানে খোয়াই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করার ফলে নদীর পাড়ে বিভিন্ন স্থানে ভাঙনের দেখা দিয়েছে। 

এর ফলে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে ইচ্ছাকুটা গ্রামের খোয়াই নদীর দু’পাড়ের বসবাসরত মসজিদসহ মানুষের বাড়িঘর।  

এ ব্যাপারে এলাকার শতাধিক লোক সাক্ষরিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসকের কাছে দেয়া হয়েছে।  

অভিযোগে উল্লেখ করা হয়, এলাকার কিছু ব্যাক্তি জোড় পূর্বক ভাবে ইচ্ছাকুটা গ্রামের পশ্চিম দিকে খোয়াই নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। গ্রামবাসীসহ এলাকার লোজন বাধা দিলেও প্রশাসনের ধোয়াই দিয়ে দিনরাত তাদের কাজ চালিয়ে যাচ্ছে। 

একদিকে ড্রেজার মেশিনের বিকট শব্দে পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে হুমকির মুখে পড়ছে নদীর দুপাড়। বর্তমান বর্ষা মৌসুমেে যেকোন সময় নদীর পাড় ভেঙে বন্যা দেখা দিতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হবে রাণীগাঁও – সাঁটিয়াজুরী ইউনিয়নের অর্ধশত গ্রাম। এ ব্যাপারে  এলাকার  ভোক্তভোগী সাধারণ মানুষ উপজেলা ও জেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন। 

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। শীঘ্রই আরও জোরালো ভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});