শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চুনারুঘাটে জমি বিবাদে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

চুনারুঘাটে জমি বিবাদে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে জমি বিবাদে রামদার আঘাতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে। 

সে উপজেলার ৮ নং সাঁটিয়াজুড়ী ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। 

শুক্রবার (৭ আগষ্ট)  রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে  সোহাগ মিয়া ও তার পরিবারের সাথে চাচা খলিল মিয়ার জমিজমা নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। 

এরই জের ধরে খলিল ও তার ছেলেরা সোহাগ তার পরিবারকে নিঃস্ব করার জন্য চক্রান্ত শুরু করে। রাতে সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে তার খলিল মিয়াসহ বেশ কয়েকজন লোক সোহাগকে পথরোধ করে রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চুনারুঘাট হাসপাতালে নেয়া হয়। 

সেখানে তার অবস্থা অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেছে। সোহাগের শরীর ও মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় সদর থানা পুলিশ। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ হত্যাকারিদের ধরতে অভিযান পরিচালনা করছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});