মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চোখের আলো ফেরাতে সরকারের উদ্যোগ, বিনামূল্যে হবে ১০ লাখ ছানি অপারেশন

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

চোখের আলো ফেরাতে সরকারের উদ্যোগ, বিনামূল্যে হবে ১০ লাখ ছানি অপারেশন

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:০৮ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

দেশে ছানি অপারেশনের অভাবে দৃষ্টিপ্রতিবন্ধী ও অন্ধত্বে ভোগা প্রায় ১০ লাখ মানুষের ছানি অপারেশন করার পরিকল্পনা গ্রহণ করেছেন সরকার।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ দপ্তরে অন্ধত্ব প্রতিরোধবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইএপিবি’র প্রধান নির্বাহী পিটার হল্যান্ডের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১০ লাখ মানুষ শুধু ছানি অপারেশনের অভাবে দৃষ্টিপ্রতিবন্ধী কিংবা অন্ধত্বের শিকার। এই বিশাল জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি ফিরিয়ে আনাই সরকারের অন্যতম অগ্রাধিকার।প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে এবং অন্যদের জন্য স্বল্পমূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। অপারেশনের পর প্রয়োজনীয় লেন্স বিনামূল্যে দেওয়া হবে।

তিনি আরও জানান, আগামী নভেম্বরে চক্ষু স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে একটি বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশ এ সম্মেলনের সহ-আয়োজক হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশগ্রহণ করবেন।

পিটার হল্যান্ড বাংলাদেশে চক্ষু স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং এ খাতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});