চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল আলম ও রোকসানা আক্তারকে আটক করা হয়েছে। র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে পৌর এলাকার গোমারবাড়ি পূর্বপাড়ায় মাদক ব্যবসায়ী রিপন হোসেনের ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

বৃহস্পতিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের এর সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে চৌদ্দগ্রাম পৌর এলাকার গোমারবাড়ী পূর্বপাড়া জনৈক রিপন হোসেনের বসতবাড়িতে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ শেষে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। বুধবার বিকেলে র‌্যাব ও বিজিবি’র যৌথ আভিযানিক দল সেখানে উপস্থিত হলে টের পেয়ে বসতঘর থেকে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে রিপনের স্ত্রী রোকসানা আক্তার ও জসিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী রবিউল আলমকে আটক করে। পরে তাদের তথ্য মতে রিপন হোসেনের ঘর থেকে সাত লক্ষ টাকা মূল্যের ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

পলাতক রয়েছে রোকসানা আক্তারের স্বামী মাদক ব্যবসায়ী রিপন হোসেন।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুইজনই সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে রিপন-রোকসানা দম্পত্তির ঘরে মজুদের পর রবিউল আলমের সহায়তায় বিভিন্ন মাদকসেবী ও ব্যবসায়ীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, ৭০ কেজি গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। 

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।