বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

উজানের ঢল ও টানা বৃষ্টিতে হবিগঞ্জে বন্যার শঙ্কা

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

উজানের ঢল ও টানা বৃষ্টিতে হবিগঞ্জে বন্যার শঙ্কা

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ৫:০৫ পিএম  (ভিজিট : ১)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে হবিগঞ্জ জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জেলার অন্তত ছয়টি পয়েন্টে নদীর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আরও কয়েকটি নদীর পানি বাড়তে থাকায় জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত দৈনিক পানি সমতলের তথ্য অনুযায়ী, চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে খোয়াই নদীর পানি বিপৎসীমার ২২২ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১৯৮ সেন্টিমিটার এবং হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া পয়েন্টে ১৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া নবীগঞ্জ উপজেলার মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ১৭ সেন্টিমিটার, আজমিরীগঞ্জ পয়েন্টে কালনী-কুশিয়ারা নদীর পানি ৭৩ সেন্টিমিটার এবং শায়েস্তাগঞ্জ-লাখাইয়ের সুতাং ব্রিজ পয়েন্টে সুতাং নদীর পানি ৩৮ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, নবীগঞ্জ উপজেলার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এবং মাধবপুর উপজেলার মান্দা পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি এখনও বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচে থাকলেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে মাধবপুর উপজেলার মনতলা পয়েন্টে সোনাই নদীর পানি বিপৎসীমার ২০৪ সেন্টিমিটার নিচে থাকায় সেখানে পানি কমছে।

পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলায় ৬১ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত খোয়াই নদীর পানি চুনারুঘাটের বাল্লা পয়েন্টে বিপৎসীমার প্রায় ২২০ সেন্টিমিটার এবং হবিগঞ্জ শহর পয়েন্টে ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশেষ করে পূর্বভাদৈ ও রাধানগর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি অংশ নিচু ও দুর্বল থাকায় যেকোনো সময় পানি লোকালয়ে প্রবেশের আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, ভারতের ত্রিপুরা অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী কয়েক ঘণ্টায় নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে নিম্নাঞ্চল, হাট-বাজার ও জনবসতিতে জলাবদ্ধতা এবং প্লাবনের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});