ছিটকে গেল বিশ্বকাপজয়ী তারকা, চরম বিপদে আর্জেন্টিনা!

ছিটকে গেল বিশ্বকাপজয়ী তারকা, চরম বিপদে আর্জেন্টিনা!

ছিটকে গেল বিশ্বকাপজয়ী তারকা, চরম বিপদে আর্জেন্টিনা!

রোমেরোর চোট কতটা গুরুতর, তা এখনও নিশ্চিত নয়

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:৩৫ পিএম   (ভিজিট : ০)

রোমেরোর চোট কতটা গুরুতর, তা এখনও নিশ্চিত নয়

X

রোমেরোর চোট কতটা গুরুতর, তা এখনও নিশ্চিত নয়

অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে জয়ের আনন্দের মাঝেই দলটির শিবিরে এসেছে দুঃসংবাদ। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো হাঁটুর চোটে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন। তার চোট কতটা গুরুতর, তা এখনও নিশ্চিত নয়।

সেদিন ম্যাচের ৫৭তম মিনিটে হাঁটুতে ব্যথা অনুভব করেন রোমেরো। এরপর আর খেলা চালিয়ে যেতে না পেরে মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্তে মাঠে নামেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, ‘রোমেরোর চোটের প্রকৃত অবস্থা এখনও জানা যায়নি। চোটের গভীরতা এখনো বুঝতে পারিনি। এটি এমন একটি সমস্যা, যা আগে থেকেই ছিল। আগামীকাল বা পরশুর মধ্যে পরীক্ষা করা হবে। আশা করি বড় কিছু নয়।’

আর্জেন্টিনার কোচ আরও বলেন, ‘রোমেরো গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে কেউ না থাকলে অন্যরা দায়িত্ব নিতে প্রস্তুত। তারপরও পূর্ণ শক্তির দল পাওয়া সবসময়ই স্বস্তির বিষয়।’

চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন রোমেরো। সেই চোটের কারণে মৌসুমের শেষ দিকে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। অস্ট্রিয়ার বিপক্ষেও একই হাঁটুতে আবার অস্বস্তি অনুভব করেন বলে জানিয়েছে আর্জেন্টিনার গণমাধ্যম।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে রোমেরোকে বিশ্রামে রাখা হতে পারে। চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী কয়েকদিন বিশ্রাম নিয়ে নকআউট পর্বের আগে পুরোপুরি ফিট হওয়ার চেষ্টা করবেন তিনি।

প্রথম দুই ম্যাচে দুর্দান্ত ছন্দে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। তার করা পাঁচ গোলেই আগেভাগেই নকআউটের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে রোমেরোর চোট দলটির রক্ষণভাগে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।