বুধবার , ২৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিশ্বকাপে গোল করে রোনালদোর অনন্য কীর্তি

ঢাকা ইনফো২৪
জুন ২৪, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপে গোল করে রোনালদোর অনন্য কীর্তি

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:৪০ পিএম   (ভিজিট : ০)

গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদো

X

গোলের পর ক্রিশ্চিয়ানো রোনালদো

জুয়াও কান্সেলোর ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে বল জালে পাঠালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার নাম খোদাই হয়ে গেল ইতিহাসের পাতায়। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের ভিন্ন ছয় আসরে গোল করার কীর্তি গড়লেন পর্তুগিজ মহাতারকা।

হিউস্টনে মঙ্গলবার ম্যাচের ষষ্ঠ মিনিটে উজবেকিস্তানের জালে বল পাঠিয়ে এই অর্জনে নাম লেখান ৪১ বছর বয়সী রোনালদো। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্র করে পর্তুগাল। ওই ম্যাচে একেবারেই নিষ্প্রভ ছিলেন রোনালদো। এতে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। এবার গোল করেই যেন সবকিছুর জবাব দিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরো) পর্তুগালের হয়ে ১০ ম্যাচের গোল খরাও কাটল রোনালদোর। বিশ্বকাপে সব মিলিয়ে ২৪ ম্যাচে তার গোল হলো ৯টি। ২০০৬ বিশ্বকাপে ছয় ম্যাচে একটি, ২০১০ সালে চার ম্যাচে একটি, ২০১৪ সালে তিন ম্যাচে একটি, ২০১৮ সালে চার ম্যাচে চারটি ও ২০২২ সালে পাঁচ ম্যাচে একটি গোল করেন রোনালদো। বিশ্বকাপের ভিন্ন পাঁচ আসরে গোল আছে লিওনেল মেসির। এবারের আসরে প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে, মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরার হয়ে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক (১৮টি)।

প্রথম ফুটবলার হিসেবে এবার ছয়টি ভিন্ন বিশ্বকাপে খেলার কীর্তি গড়েন মেসি। তার কয়েক ঘন্টার পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই স্বাদ পান রোনালদো। এবার নিজেই একটি প্রথমের জন্ম দিলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});