রবিবার , ২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ

ঢাকা ইনফো২৪
আগস্ট ২, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু এবং জগন্নাথপুর প্রেসক্লাবকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং গালাগালের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর প্রেসক্লাব। 

এ ঘটনায় সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নিন্দা ও প্রতিবাদ প্রস্তাব গৃহীত হয়।

জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, অফিস সম্পাদক গোলাম সারোয়ার, কার্যকরী কমিটির সদস্য গোবিন্দ দেব, জুয়েল আহমেদ, সদস্য এস. এম. ফরিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু।

এছাড়াও নিন্দা জানান প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, কার্যকরী পরিষদের সদস্য আলী আহমদ, হিফজুর রহমান জিয়া, প্রেসক্লাব সদস্য অরুপ সরকার, শাহ এস. এম. ফরিদ, মুকিম আহমদ, বিপ্লব দেবনাথ, রেজোয়ান কোরেশি, মাসুম আহমেদ, ইকবাল হোসাইন, সুমিত রায়, আল আমিন ইসলাম, দুলন মিয়া ও রুম্মান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক  মোঃ মাহবুবুর রহমান সাংবাদিক সুজন মিয়া সহ আরো অনেকে।

 

সভায় বক্তারা বলেন, সৎ ও ন্যায়পরায়ণ সাংবাদিক হিসেবে পরিচিত সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনুকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় ব্যক্তিগত আক্রমণ, অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ থেকে অশালীন ভাষা ব্যবহার, মানহানিকর বক্তব্য প্রদান এবং তাঁর পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা, আইন এবং সামাজিক মূল্যবোধ বজায় রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

সভায় জানানো হয়, গত শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ১২টার দিকে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব, বলবল গ্রামের আলাল মিয়ার ছেলে শামীম আহমেদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে জগন্নাথপুর প্রেসক্লাবকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগাল করেন। একই সঙ্গে তিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু এবং তার মৃত পিতা-মাতাকে নিয়েও আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এমনকি জগন্নাথপুর গ্রামবাসীকেও অত্যন্ত অশালীন ভাষায় গালাগাল করেন।

এ ঘটনায় জগন্নাথপুর প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করে অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, সংবাদকর্মীরা সমাজের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন। তাদের বিরুদ্ধে অশালীন বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ কিংবা পরিবারকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু একজন সাংবাদিকের নয়, পুরো সাংবাদিক সমাজের মর্যাদার ওপর আঘাত। এ ধরনের কুরুচিপূর্ণ ঘটনার হোতাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

সভা শেষে সর্বসম্মতিক্রমে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। একই সঙ্গে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজ অপরাধীর বিরুদ্ধে কঠোর কর্মসূচি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও সভায় জানানো হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});