মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাবনার পদ্মায় মা ইলিশ শিকার, ১২ জেলের কারাদণ্ড


অক্টোবর ২০, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাবনার পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১২ জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও দুই জেলেকে চার হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‘মা ইলিশ রক্ষা অভিযান-২০২৬’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় পাবনা সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১২ জেলেকে কারাদণ্ড এবং বাকি দুই জেলেকে মোট আট হাজার টাকা জরিমানা করেন।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাজবিহার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে জেলা পুলিশ ও থানা পুলিশের একাধিক দল সহযোগিতা করে।

অভিযানে নদী থেকে অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা। পরে নদীর তীরবর্তী এলাকায় উপস্থিত লোকজনের সামনে আগুনে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়।

এদিকে পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলার পদ্মা এবং বেড়া উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের অভিযোগ রয়েছে। তবে স্থানীয় জেলেরা জানান, মাছ ধরেই তাদের জীবিকা চলে। তবে তারা সরকারি আর্থিক অনুদান বা ভাতা পাননি বলে দাবি করেছেন। বেশ কয়েকজন জেলে জানান, তারা নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানেন না।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});