বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:১০ পিএম   (ভিজিট : ০)

পাহাড় ধসে শিশুর মৃত্যু

X

পাহাড় ধসে শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মোঃ আশরাফুল ইসলাম তানভীর নামের ১০ বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম ও সীতাকুণ্ড থানার ওসি মোঃ মহিনুর ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। 

বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের খেজুরতলা বাগানবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আশরাফুল ইসলাম তানভীর ওই এলাকার মোঃ মহিন উদ্দিনের ছেলে।

এদিকে স্থানীয়রা জানায়, গত কয়েক দিনের ভারী বর্ষণে  পাহাড়ের মাটি অনেকটা নরম হয়ে যায়। তারই প্রেক্ষিতে এদিন সকালে  পাহাড়ের একটি অংশ হঠাৎ করে  বসতঘরে ধসে পড়ে। এ সময় পরিবারের সাথে ঘরে থাকা ১০ মাস বয়সের তানভীর মাটি চাপা পড়ে মারাত্মক আহত হয়।  

আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এবং সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। পরে উপজেলা নির্বাহী অফিসার শিশুটির পরিবারকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করে। 

এ বিষয়ে  উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা বর্ষার শুরু থেকেই যে সকল পরিবার পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছে, তাদের সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে অবগত করেছি। পাহাড়ের পাদদেশে  থাকা বাসিন্দাদের  নিরাপদে আশ্রয়ের জন্য মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দ্রুত আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরে যাওয়ার জন্য জঙ্গল সলিমপুরের ১১টি সমাজের সর্দারদের সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরাও চাই যারা অতি ঝুঁকিতে বসবাস করছে তারা সবাই নিরাপদে থাকুক। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});