সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে পার্বতীপুরে আলোচনা সভা

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে পার্বতীপুরে আলোচনা সভা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:১৪ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) পার্বতীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভার আয়োজন করে পার্বতীপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। আধুনিক প্রযুক্তির ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ গ্রাম গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});