রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জানা গেল জায়েদের সহায়তার টাকা কেন নেননি রিফাত


সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

রিফাতের দাবি, জায়েদ খান সহায়তার কথা বললেও সেই অর্থ তার হাতে পৌঁছায়নি। এমনকি জায়েদের দেওয়া বক্তব্য ও প্রচারের সঙ্গে বাস্তবতার মিল নেই বলেও অভিযোগ করেন তিনি। ক্ষোভের একপর্যায়ে জায়েদকে অসৎ, প্রতারক ও বাজে লোক বলেও মন্তব্য করেন এই অভিনেতা।

রিফাতের এমন বক্তব্যের পর বিষয়টি জানতে খোঁজ নেন জায়েদ খান। তার পক্ষ থেকে জানানো হয়, রিফাতের কাছে সহায়তার অর্থ পৌঁছে দেওয়ার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, তিনি নির্ধারিত সময়ে টাকা পৌঁছাতে পারেননি। পরে সেই অর্থ নিয়ে হাসপাতালে গেলে সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান রিফাত। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সহায়তার টাকা নিতে চাননি বলেও জানা গেছে।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রিফাত চৌধুরী। গত ১৪ সেপ্টেম্বর পা ও কোমরের সমস্যাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার কারণে ঠিকমতো হাঁটাচলাও করতে পারছেন না। হাসপাতালে ভর্তির পর শুরুতে ফ্লোরেই চিকিৎসা নিতে হয়েছে তাকে। পরে একটি বেডের ব্যবস্থা হয়। সংবাদমাধ্যমে তার অসুস্থতা ও দুরবস্থার খবর প্রকাশিত হওয়ার পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়। সেখানেই চলছে তার চিকিৎসা।

রিফাত চৌধুরীর পরিচিতি শুধু অভিনেতা হিসেবে নয়, কবি-সাহিত্যিক হিসেবেও রয়েছে। আশির দশকে লেখালেখির মাধ্যমে সাহিত্যজগতে পথচলা শুরু করেন তিনি। সে সময়ের লিটল ম্যাগাজিন আন্দোলনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ‘ছাঁট কাগজের মলাট’ নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন তিনি।

সাহিত্যের পাশাপাশি অভিনয়ে দীর্ঘদিনের পথচলা রিফাতের। প্রায় পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। ‘হাউসফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘ফোর টোয়েন্টি’, ‘সিক্সটি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘৪২০’, ‘ক্যারাম’ ও ‘মুড়ির টিন’সহ বেশ কিছু আলোচিত নাটকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন।

তবে ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রটি রিফাত চৌধুরীর অভিনয়জীবনে বিশেষভাবে উল্লেখযোগ্য। চরিত্রটির মাধ্যমে দর্শকের কাছে আলাদা পরিচিতি পান তিনি। দীর্ঘ অভিনয় ও সাহিত্যজীবনের এই মানুষটি বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন। অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পাশাপাশি চিকিৎসা ব্যয় মেটানোর বিষয়টিও তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});