জাবির শের-ই-বাংলা হলে ‘জুবায়ের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:০৭ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলে উদ্বোধন করা হয়েছে ‘জুবায়ের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।
বুধবার (৮ জুলাই) হল সংসদের উদ্যোগে সম্প্রতি সংস্কার করা ‘সিডনি ফিল্ডে’ এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে আবাসিক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হলের ক্রীড়া শিক্ষক ইমরান হোসাইন সুমন। এ ছাড়া জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, হল সংসদের ভিপি আসিফ মিয়া, জিএস মেহেদী হাসান, জাকসুর প্রাণ ও প্রকৃতিবিষয়ক সম্পাদক সাফায়েত মীর এবং কার্যকরী সদস্য আবু তালহা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি হয়। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এ টুর্নামেন্ট কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
টুর্নামেন্টটির সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন হল সংসদের ক্রীড়া সম্পাদক মো. হাসিবুল ইসলাম। তাঁকে সহযোগিতা করছেন সহ-ক্রীড়া সম্পাদক কায়েফ আহম্মেদ সিয়াম এবং ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক পারভেজ রেজা।